বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধে নাশকতার আশংকায় গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে গত শুক্রবার গাইবান্ধার তুলসীঘাটে পেট্রোলবোমা মেরে শিশুসহ ৮ জনকে পুড়ে হত্যাসহ জেলার সাত থানায় বিভিন্ন সয়ম দায়ের করা নাশকতা মামলার আসামিও রয়েছে।