বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী নেতা ও মন্ত্রীরা জনসমাবেশে আন্দোলনকারীদের এনকাউন্টার এবং ক্রসফায়ারে হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের দাম্ভিক ঘোষণা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।
আর এ পরিস্থিতে জনগণ অচিরেই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে।
শুক্রবার সাড়ে তিনটায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আরও বলেন, সরকার জনগণকে আতঙ্কিত করে রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিরোধী দলের নেতা-কর্মীসহ নির্বিচারে মানুষ হত্যা, গুম, অপহরণ ও গণগ্রেফতার করে সরকার নিজের নিরাপদ অবতরণের পথ ক্রমশ সঙ্কুচিত করে যাচ্ছে।
জনগণের দাবি মেনে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।