রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক জিয়াউল হক টুকুকে পুলিশ তার লাইসেন্সকৃত অস্ত্রসহ গ্রেফতার করেছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, জিয়াউল হক টুকুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে টেন্ডারবাজী ও প্রকাশ্যে ফাঁকাগুলি করার অভিযোগে রাতেই পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে পৃথক মামলা করেছে। এর আগে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।