কুষ্টিয়ার মিরপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কার ৭

কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল গণিত পরীক্ষা চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান এ সময় পরীক্ষা পরিদর্শন করছিলেন। ৮ ও ৯ নং কক্ষ পরিদর্শনের সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে তিনি ৭ জনকে বহিস্কার করেন। বহিস্কৃত ৭ জনের রোল নং ৭৪৮৩৩৭, ৭৪৮৩৪৪, ৭৪৮৩৩৩, ৭৪৭৬১৭, ৭৪৭৬১৮, ৮২০১৯৪, ৭৪৯২৯৭।
এ সময়ে ওই দুই কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আহাদুল ইসলাম ও আরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।