জয়পুরহাটের কালাইতে আলুভর্তি ট্রাক উল্টে ১ জন নিহত, উদ্ধারকাজ চলছে

জয়পুরহাটের কালাই উপজেলার হারুগঞ্জ এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলুভর্তি একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ১ জন নিহত হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, নিহত ব্যাক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। আলুভর্তি ট্রাকটি ঢাকার উদ্যেশ্যে রওনা হওয়ার পর কালাই-ক্ষেতলাল সড়কের হারুগঞ্জ এলাকায় দুর্ঘটনার শিকার হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।