মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৪১


বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে পুলিশ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযানে বিএনপি নেতাকর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হয়েছে, এ জেলায় ধ্বংসাত্মক ও সহিংসতা নিবারণে পুলিশ রাতে অভিযান চালায়। অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করে। আর গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা সংক্রান্তে আরো ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।