অস্ট্রেলিয়ার বড় জয়

অস্ট্রেলিয়ার ৩৪২ রানের জবাবে ইংল্যান্ড ৪২ ওভারে ২৩১ রান করে অলআউট হয়ে যায়। একমাত্র টেইলর ৯৮ রান করতে সক্ষম হন।  ১১১ রানে হেরে যায় ইংল্যান্ড।

ইনিংসের শুরু থেকে পরপর উইকেট হারিয়ে ইংল্যান্ড বিপর্যয়ের মুখে পড়ে। ৩৭.১ ওভারে ১৯৫ রান করতেই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথমেই মঈন আলির উইকেটটি হারায় ইংল্যান্ড। মিচেল স্টার্ক এর বলে ৪র্থ ওভারে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ৯ম ওভারে আউট হন ব্যালেন্স। আর ৩য় উকেটের পতন হয় ২৩ ওভারে। আউট হন ইয়ান বেল। তিনি করেন ৩৬ রান।

এরপর সাজঘরে ফেরেন জো রুট। তার সংগ্রহ ৫ রান। ৫ম উইকেটের পতন ঘটে ১৭.৬ ওভারে। এ সময় মরগান শূন্য রানে আউট হন।

২১ ওভারে মার্শের বলে আউট হন বাটলার। তিনি করেন ১২ রান। ৩৫.২ ওভারে জনসনের বলে ওকস ৩৭ রানে আউট হয়ে যান। এর পরের ওভারে শূন্য রানে ফিরে যান ব্রড। এখন ইংল্যান্ডের সংগ্রহ ৩৬ ওভারে ১৯৪ রান। হ্যাটট্রিক পাওয়া ফিন ১ রান করে ৩৭ তম ওভারের প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। টেইলর ৯৮ রান করে রান আউট হয়ে যান।

অ্যারন ফিঞ্চের শতকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। আসরের প্রথম শতকের এই ম্যাচে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন ইংল্যান্ডের স্টিভেন ফিন।
শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৪২ রান করে অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে প্রথমে অস্ট্রেলিয়া কিছুটা বিপর্যয়ের মুখে পড়লেও ঘুরে দাঁড়ায় তারা। প্রথমে  ৭০ রানে ৩ উইকেটের পতন ঘটে দলটির। ফিঞ্চের শতক এবং বেইলি ও ম্যাক্সওয়েলের অর্ধশতক বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

শুরুর দিকে পরপর দুইটি উইকেটের পতন হলে অস্ট্রেলিয়া কিছুটা থমকে যায়। ডেভিড ওয়ারনারের আউটের পরই ওয়াটসন শূন্য রানে সাজ ঘরে চলে যান। দুইটি উইকেটই নেন ব্রড। ৭ ওভারের  ৩য় বলে বোল্ড হন ডেভিড ওয়ারনার। ৪র্থ বলেই উইকেট কিপার জস বাটলারের কাছে ধরা পড়েন ওয়াটসন।  স্মিত মাঠে এসে আউট হন ১০ ওভারের ৩য় বলে। তিনি করেন ৫ রান। তখন দলের সংগ্রহ ৩ উইকেট ৭০ রান।

৩৬তম ওভারে ফিঞ্চ ১৩৫ রান করে ফিরে যান সাজ ঘরে। ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। জর্জ বেইলির সঙ্গে জুটি বাঁধেন। কিন্তু বেইলি ৩৮.১ ওভারে ৫৫ রান করে সাজ ঘরে ফিরেন। 

৪৫.১ ওভারে ২৩ রান করে আউট হন মিচেল মার্শ। ৬ উইকেটের পতনের পর ম্যাক্সওয়েলের ব্যাট ঝলসে ওঠে। তখন দলের রান ৩০০ পেরিয়ে যায়।

৪৯ ওভারের ৪, ৫ ও শেষ বলে পরপর তিন উইকেটের পতন ঘটে। স্টিভেন ফিনের দুর্দান্ত বলে হাডিন, ম্যাক্সওয়েল ও জনসন পরপর বধ হন। এটা এই বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক।