মাগুরায় ঢাকাগামী একটি কোরিয়ার সার্ভিসের কর্ভাডভ্যানে তল্লাশি চালিয়ে ক্যান্সার, হার্ট ও কিডনী রোগ নিরাময়ের ঔষধ আটক করেছে বিজিবি। এসব ঔষুধের মূল্য এক কোটি টাকা।
চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে শনিবার ভোর চারটায় এ অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভোর পৌনে চারটা থেকে বিজিবি মাগুরা জেলায় ঢাকা রোডের কাটাখালী বাজারে ওঁৎপেতে থাকে। চারটা পাঁচ মিনিটে কোরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানটির গতিরোধ করে এতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় বিজিবি এক কোটি টাকা মূল্যের এসব ভারতীয় ঔষধ আটক করে। পিক্যাপভ্যানটি যশোর থেকে মাগুরা হয়ে ঢাকা যাচ্ছিল।