পুলিশের বাধায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ মিছিল করতে পারেনি ঠাকুরগাঁও জেলা বিএনপি । এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
শনিবার বেলা ১২টায় বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্রকে আটক করে। পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ আরো ১২কর্মীকে আটক করে। শহরে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।