নওগাঁর সাপাহারে নানার বাড়ী বেড়াতে এসে শনিবার সকালে চার্জার ভ্যানের নিচে চাপা পড়ে আরমান হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরমান হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার কোঁচপুর গ্রামের শহিদুল ইসলাম ছেলে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী জানান, শহিদুল ইসলাম তার সদ্য কেনা চার্জার ভ্যানে করে স্ত্রী সন্তান নিয়ে উপজেলার ওড়নপুর গ্রামে শশুর বাড়ী বেড়াতে আসেন। সকালে চার্জারভ্যানে করে শহিদুল ইসলামের শ্যালক শফিজুল ইসলাম ভাগিনা আরমানকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়। গ্রামের একটি রাস্তায় ১১ টার দিকে ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে আরমার ভ্যানটি নিচে চাপা পড়ে। শিশু আরমানকে উদ্ধার করে দ্রুত সাপাহার উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।