চাপ থাকলে ভালো করা কঠিন হবে: ধোনি

 
 
 
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিয়ামোদীদের। আর বরাবরের মতোই দুই দলের খেলোয়াড়রাও ভুগছেন স্নায়ু চাপে। এই অবস্থায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ধোনির পরামর্শ, ‘বড় ম্যাচের আগের চাপ কমানো জরুরি। না হলে পারফরমেন্স খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।’
 
বাংলাদেশ সময় আগামীকাল রবিবার সকাল সাড়ে নয়টায় এডিলেডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আজ ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে ধোনি বললেন, ‘আমরা এই ম্যাচকে অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মতোই দেখার চেষ্টা করব।’
 
ধোনি বলেন, ‘এমনিতেই এখানে অনেক চাপ রয়েছে। যদি অতিরিক্ত চাপ নেয়া হয়; সেক্ষেত্রে পারফরমেন্স খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।’
 

উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের লড়াইয়ে ভারতে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। তাই এবার জয় পেতে মরিয়া মিসবাহ-আফ্রিদিরা। অন্যদিকে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে বদ্ধ-পরিকর ধোনির দল।