রায়গঞ্জে নদী থেকে যুবতীর ভাসমান লাশ

 
রায়গঞ্জে ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 
রায়গঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, শনিবার সকাল ১১টায় ইছামতি নদীর পাঙ্গাসী সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় ঐ যুবতীর (২০) লাশ উদ্ধার করা হয়। 
যুবতীর পরনে ছিল খয়েরি-হলুদ রঙের প্রিন্টের সালোয়ার কামিজ। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত যুবতীর কোন পরিচয় জানাযায়নি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলা হয়েছে। 
আগামীকাল রবিবারের এসএসসি ও সমমানের সাতটি বিষয়ের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।  শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।