আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সুশিল সমাজের প্রতিনিধিরা এখন খালেদা জিয়ার বোমাবাজদের পক্ষ নিয়ে সরকারকে সংলাপের কথা বলছে। সরকার কোনো হত্যাকারীর সাথে সংলাপে বসবে না।’
শনিবার দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।