বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আজ শনিবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে গণবিবাহ। জেলার ২২টি সামর্থ্যহীন পরিবারের যুবক-যুবতিরা এতে অংশগ্রহণ করেন।
শনিবার দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের সেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে আবু বকর সিদ্দিক মিয়ার বাড়ীতে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দু সেনগুপ্ত ও বর-কণের আত্নীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিক্সা প্রত্যেক নব দম্পতিদের উপহার দেন।
এ ব্যাপারে আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বাপ্পী জানান, অংশগ্রহনকারী প্রতিটি পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দিতে আর্থিক সামর্থ্য না থাকায় এই সেচ্ছাসেবী সংগঠনটি বিয়ের যাবতীয় খরচ বহন করে। শেষে উপস্থিত সবাই নবদম্পতিদের সুখি সুন্দর জীবন কামনা করে শুভেচ্ছা জানান।
এই অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন— মাসুম মিয়া (২২) ও সুমি আক্তার, জুবেদ মিয়া (২৫) ও তাহমিনা আক্তার, দেলোয়ার হোসেন (২৬) ও আকি আক্তার, লায়েজ মিয়া (২২) ও ফাতেমা বেগম, আছলাম মিয়া (২৫) ও রোখশানা আক্তার, নরুল মিয়া (২৩) ও মনোয়য়ারা বেগম, মুছা মিয়া (২৭) ও মৌনসুমী আক্তার, ইমান আলী (২৭) ও রিফা আক্তার, আমির আলী (২৯) ও সুমা খাতুন, মাছুম মিয়া (২৯) ও মাহমুদা আক্তার, জাবেদ মিয়া (২৫)।