মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৩৯

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে নাশকতায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ ৩৯ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার মো. সবুজ মিয়া (২১), সিংগাইর উপজেলার মো. গাফ্ফার (৩০), মো. আহাদ খান (২৫), মো. আজিজুল (২৭), মো. খোরশেদ (২৬), মো. আলী হোসেন (৩০), শিবালয় উপজেলার মো. জসিম (১৮), দৌলতপুর উপজেলার মো. সিদ্দিকুর রহমান (৪৫)।
রবিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ জেলায় ধ্বংসাত্মক ও সহিংসতা প্রতিরোধে পুলিশ রাতে অভিযান চালায়। অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ বিএনপি নেতা-কর্মীসহ পরোয়ানা ও মামলা সংক্রান্তে আরো ৩১ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।