ভারতের উত্তরপ্রদেশে একটি নির্মাণাধীন বাড়ি ধসে অন্তত ১২জন নিহত ও দুইজন আহত হয়েছেন। মুঘলসরাইয়ের দুলহিপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে রবিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর: এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। গত রাতে নির্মাণাধীন বাড়িটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ঘটনাস্থলে গিয়েছে। উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট এনকে সিং জানিয়েছেন, নিহতদের পরিবারকে ৩০ হাজার রুপী ক্ষতিপূরণ দেয়া হবে।