২০ দলীয় জোটের সারাদেশে সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে আগামী ২০ ফেব্রুয়ারি গণ সমাবেশ করবে আওয়ামী লীগ। বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রবিবার দুপুরে দলের ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।