খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিকেলে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের রাষ্ট্রদূত। রবিবার বিকেল ৫টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত হবে বলে জানা গেছে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তবে সাক্ষাতের কারণ জানা যায় নি।