হরতালে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক

 
 
 
 
 
 
 
 
 
 
বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন রবিবার রাজধানীবাসীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
রাজধানীর কোথাও হরতালের কোনো প্রভাব পড়েনি। গণপরিবহন, প্রাইভেট কার ও দূরপাল্লার পরিবহন চলাচল করেছে। নগরীর অনেক সড়কে ছিল যানজট। ব্যাংকে লেনদেন হয়েছেন, সচিবালয়সহ সরকারি ও বেসরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলেছে।
রাজপথে কোথাও হরতাল আহ্বানকারীদের মিছিল দেখা যায়নি। তবে হরতাল-অবরোধ মিছিল মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। নাশকতা মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।