জঙ্গিবিরোধী লড়াইয়ে দেড় কোটি ডলার দেবে জাপান

 
মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় চলমান জঙ্গি বিরোধী লড়াইয়ে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রস্তাব দিয়েছে জাপান। ইসলামিক স্টেট জঙ্গিরা দুই জাপানি নাগরিককে নির্মমভাবে হত্যার পর সহায়তার এই প্রস্তাব দিলো দেশটি।
জাপানের সংবাদপত্র সানকি শিম্বুন খবরে জানিয়েছে, সিরিয়া ও ইরাকের আশপাশের দেশসহ যেসব অঞ্চলে আইএস বা বোকোহারামের মতো সংগঠনগুলোর জঙ্গি তৎপরতা রয়েছে, সেসব স্থানে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে এই অর্থ বণ্টন করা হবে। ওই সব দেশের একটি বড় অংশ ইসলামিক স্টেট জঙ্গিরা নিয়ন্ত্রণ করে।