অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপির চলমান আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটা একটা সন্ত্রাসী আন্দোলন। এটাকে দমন করা আমাদের দায়িত্ব। রবিবার সিলেটে চিফ জুডিশিয়াল আদালত ভবন সিলেট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা জজকোর্ট প্রাঙ্গনে জেলা জজ খোন্দকার কামালুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক।
বিএনপি চেয়ারপার্সনের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বাসায় বসে বসে আন্দোলন কর্মসূচির ডাক দেন। সমাবেশ ডাকেন না। তার কিছু গুন্ডাপান্ডা দেশে বিশৃঙ্খলা সৃষ্ট করছে। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। অর্থমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সন্ত্রাসের রানী। খালেদা জিয়াকে পরিহার করা দেশের জনগণের উচিত।