পেট্রোল বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

 
 
 
 
 
 
রাজধানীর দক্ষিণখান এলাকার কিডস কিন্ডারগার্টেন একাডেমিতে অভিযান চালিয়ে রবিবার সকালে পুলিশ এয়ারপোর্ট থানা জামায়াতের আমির এনামুল হককে গ্রেফতার করেছে।
এনামুল হককে দেয়া তথ্য মতে পূর্বআশকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মেস থেকে গ্রেফতার করে শিবির কর্মী সহযোগী আব্দুল হান্নান, ইকবাল হোসেন ও হাবিবুর রহমানকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আটটি পেট্রোল বোমা।