গণজাগরণ মঞ্চের সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ১

 
 
 
 
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রুহুল আমিন (২৮) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।
ব্লগার রাজীব হায়দার শোভনের প্রয়াণ দিবস উপলক্ষে মঞ্চের আন্দোলনে সব শহীদের স্মরণে এ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার অংশ।