হ্যাটট্রিকের রেকর্ডে রোনালদোকে ছুঁলেন মেসি


স্পেনের শীর্ষ লিগে তিনশতম ম্যাচ খেলতে নেমে দারুণ এক রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। লেভান্তেকে উড়িয়ে দেয়ার ম্যাচে তিন গোল করে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ক্রিস্তিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। রবিবার রাতে লেভান্তের জালে লা লিগায় ২৩তম হ্যাটট্রিক করেন মেসি।
ম্যাচটি ৫-০ গোলে জেতে বার্সেলোনা। এই খেলায় একটি করে গোল করেছেন নেইমার ও সুয়ারেজ।