নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা এই ঘেরাও কর্মসূচি পালন করছেন।
এর আগে সকাল থেকে কর্মসূচি পালনের উদ্দেশে সকাল থেকে গুলশান সেন্ট্রাল পার্কে জড়ো হতে থাকেন সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে হরতাল-অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।