গাংনীতে তামাক ঘরে বোমা বিস্ফোরণ, ৪ বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে হাসান আলী নামে এক কৃষকের তামাক ঘরে বোমার বিস্ফোরণ ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা হাসান আলীর বাড়ির পাশের তামাক ঘরটি মেরামত করছিলেন। এ সময় তামাক ঘরের চাল থেকে একটি ইট নিচে পড়ে। এতে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলে ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার সময় তামাক ঘরের ভেতর  থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত চারটি হাত  বোমা উদ্ধার করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কেউ আটক হয়নি বলে জানান।