গুলশানে নৌমন্ত্রীর মিছিলে ককটেল হামলা, আহত ৫

 
খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ে যাওয়ার পথে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার গুলশান-২ এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে নৌমন্ত্রীর নেতৃত্বাধীন মিছিলটি গুলশান দুই নম্বর মোড়ের মেট্রোপলিটন শপিংমল পার হওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।