অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজশাহী নগরীর শালবাগান এলাকায় রবিবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নিশিতা নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। শিশুটি শালবাগান এলাকার জনৈক নুর ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, শিশু নিশিতা শালবাগানে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।