সামির রেকর্ড

 
বিশ্বকাপে সাত নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে এসে ৬৭ বলে ৮৯ রান সংগ্রহ করেছেন তিনি। এটি তার ক্যারিয়ারেরও সর্বোচ্চ রান।
 
৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে পাকিস্তানের শহিদ মাহবুবকে পেছনে ফেলেন স্যামি। তার বিস্ফোরক ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ১৯৮৩ সালে লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রান করে রেকর্ড গড়েছিলেন মাহবুব।