নাফনদীর জইল্ল্যার দ্বীপ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ বলেন, দমদমিয়ার বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে । এসময় পাচারকারীরা মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে কাউকে আটক করতে পারেনি।
তিনি আরও বলেন, ইয়াবা ঠেকাতে নাফনদীতে বিজিবি তত্পর রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ সদর দপ্তরে জমা রাখা হয়েছে।