ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
বৈঠক সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। এ সময় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।