প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আবদুস সোবহান সিকদার অবসরে যাওয়ায় তাকে ওই পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে। আর আবুল কালাম আজাদের শূন্য পদে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম।
২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুত্ বিভাগের সচিব ছিলেন। আর সুরাইয়া বেগম এর আগে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।