ডেনমার্কের কোপেনহেগেনে জোড়া হামলার ঘটনায় দুই জনকে অভিযুক্ত করেছে পুলিশ। শনিবার পৃথক হামলায় দুই জনকে হত্যার ঘটনায় সহায়তা করার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। হামলার পর থেকে কোপেনহেগেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হামলাকারীদের অস্ত্র সরবরাহ এবং তাদের লুকিয়ে রাখতে সহায়তা করায় ঐ দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি পুলিশ।
এর আগে গত রবিবার পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত সন্দেহভাজন ব্যক্তির নাম ওমর আর-হুসেইন(২২) বলে জানিয়েছে ডেনমার্ক পুলিশ। ডেনমার্কের প্রিজন বিভাগের প্রধান মিসেল জোরাপ ডেনিশ গণমাধ্যমের কাছে বলেন, গত দুই সপ্তাহ আগে জেল থেকে মুক্তি পান ওমর। তাকে ছাড়া হলেও তার ওপর বিশেষ নজর রাখান জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছিল। হামলার আগে গোয়েন্দাদের তার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
শনিবারের জোড়া হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। এদের একজন চলচ্চিত্র পরিচালক এবং অন্যজন ইহুদি ধর্মাবলম্বী।