রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়ান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মহানগরীর পবা কলেজ মোড় এলাকা থেকে শাহমখদুম থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
শাহমখদুম থানার ওসি মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিয়ে নগরজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। এরই মধ্যে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।