২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে এদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।