জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

 
জাপানের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই মাত্রা ছিল ৬ দশমিক ৭। সোমবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর: সিএনএন’র।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জাপানের মিয়াকোর ৮৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।