চৌগাছায় সংঘর্ষে নিহত ১, আহত ২

যশোরের চৌগাছায় মসজিদের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কোন্দলে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহত আশরাফ আলী (৫৫) উপজেলার ফুলসারা গ্রামের মৃত আমির আলীর পুত্র। আহতরা হলেন, একই গ্রামের মহিদুল ইসলাম এবং আশাদুল ইসলাম। 
জানা গেছে, উপজেলার ফুলসারা গ্রামের মাঝের পাড়া জামে মসজিদে এমপির বিশেষ বরাদ্দের টাকা দিয়ে প্রাচীর নির্মাণকাজ চলছিল। বুধবার সকালে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে আশরাফ আলী নিহত হন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত আশরাফ ফুলসারা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।