‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দল বা শক্তির পক্ষ নেয় না’

 
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা শক্তির পক্ষ নেয় না। সরকারসহ সব বাংলাদেশির সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। মঙ্গলবার সকালে গুলশানে আমেরিকান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ব্লুম বার্নিকাট বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সহিংস কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই। এসব সহিংস কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, এই সহিংসতা বন্ধে এবং শান্তিপূর্ণভাবে ও দায়িত্ব্বশীল আচরণের মাধ্যমে মতপার্থক্য দূর করার দায়িত্ব সবারই রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিরাই চলমান সমস্যার সমাধান করতে পারবে। তবে যদি কোনো সহযোগিতা চাওয়া হয় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এজন্য তৈরি আছে।