বিএনপি চেয়ারাপারসন বেগম খালেদা জিয়াকে মানুষ খুনের রাজনীতি বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় জাদুঘরে ‘বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস-লুণ্ঠিত মানবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
শেখা হাসিনা বলেছেন, আমি সকলকে বলব- অন্তত বিএনপি নেত্রীকে বলেন, মানুষের লাশের, মানুষ খুনের রাজনীতি বন্ধ করেন। আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। এভাবে, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা- এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
তিনি বলেন, যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা করা, এ কোন ধরনের রাজনীতি? কাদের জন্য রাজনীতি?
অনুষ্ঠানে একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়। এছাড়া বিএনপি-জামায়াতের হত্যা-সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের চিত্র তুলে ধরে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে জাতীয় জাদুঘরের নিচতলার গ্যালারিতে।