বুধবারের এসএসসি পরীক্ষা শুক্রবার

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোটের আবারো হরতাল বাড়ানোর সিদ্ধান্তে এসএসসিতে বুধবারের নির্ধারিত পরীক্ষাও পেছানো হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার যেসব বিষয়ের পরীক্ষা ছিল, সেগুলো ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সূচি পরিবর্তনের বিষয়টি জানান।
বুধবার এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এদিন এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রীষ্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২ (ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২) (খ্রিষ্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।