পশ্চিমবঙ্গের মালদা জেলায় কথা কাটাকাটির জেরে এক বিএসএফ সদস্যের গুলিতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর অপর একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আরো তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বিএসএফ জওয়ানদের মধ্যে বচসার এক পর্যায়ে এই গুলির ঘটনা ঘটে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। গুলি চালালে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। আহত অপর জওয়ানদের মালদা শহরের একটি নার্সিং হোমে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া