স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যারা সংলাপের কথা বলে তারা মূলত মানুষ হত্যাকারী ও সন্ত্রাসীদের রক্ষা করতে চায়।’
তিনি বলেন, ‘দানবের সাথে মানবের কোনো সংলাপ হতে পারে না। যারা নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করছে তাদের সাথে সংলাপ হবে না।’
তিনি বলেন, ‘দানবের সাথে মানবের কোনো সংলাপ হতে পারে না। যারা নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করছে তাদের সাথে সংলাপ হবে না।’
আজ মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের সকল জেলা উপজেলায় ১৪ দলের গণমিছিল সফল করার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঢাকায় গণমছিলটি বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে জনগণের অসন্তোষ নেই, অসন্তোষ খালেদা জিয়ার মনে এবং তার দোসর জামায়াত শিবিরের মনে। জনগণের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করছি। সে বিচার বানচালের জন্য খালেদা জিয়া নেতৃত্বে দেশে সহিংসতা হচ্ছে। জনগণের শক্তি নিয়েই এদের মোকাবেলা করা হবে।’