ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া নামক স্থানে মঙ্গলবার রাতে ১৬টি ককটেলসহ সাহাদাত নামে একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সাহাদতকে আটক করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা মূলক কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে এই ককটেলগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, আটক সাহাদাতের বাড়ী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যকাছাড় গ্রামে।
ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুহাম্মদ সামছুল আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। তবে ককটেলগুলো সাহাতদকে কারা দিয়েছে, কেন দিয়েছে তা আমরা জিজ্ঞাসা করব, তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।