সঙ্গীত জীবনের ৫০ বছর পেরুনোর এই আনন্দে এরই ভেতরে বাংলাদেশের একাধিক সংগঠনের পক্ষ থেকে রুনা লায়লার এই ক্যারিয়ার সেলিব্রেশনের শোরগোল শোনা যাচ্ছে। তবে রুনা লায়লাকে নিয়ে শুধু বাংলাদেশেই নয় ভারত ও পাকিস্তানেও প্রায় সমানভাবে আয়োজনের খবর পাওয়া গেছে। এর ভেতরে ভারতের একটি জাতীয় দৈনিকের সাংস্কৃতিক প্রতিবেদক অনিন্দিতা চৌধুরী জানান, ‘একাধিক ম্যাগাজিনসহ মঞ্চ ও টিভিতে রুনা লায়লার শ্রদ্ধাঞ্জলীর অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে।’ এদিকে রুনা লায়লার এই ৫০ বছর পূর্তির খবরে পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম অভিনেতা ফাওয়াদ খানসহ একাধিক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে ট্রিবিউট করে গান ও অন্যান্য আয়োজনের পরিকল্পনার কথা বলছেন বলে জানা যায়। ভারত থেকে কেকেসহ একাধিক তারকার ঢাকায় আগমনের খবরও শোনা যাচ্ছে।