দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি কাওছার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। আজ সকালে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
কাওছার আলী ১৯৮৪ সাল থেকে দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।