অবৈধ পথে ভারেতে যাওয়ার সময় বুধবার ভোরে বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ৩৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল সীমান্ত এলাকা থেকে শিশুসহ ৩৫ নারী-পুরুষকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধ সীমান্ত পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১০ জন নারী ও সাত শিশু রয়েছে। তারা নড়াইল, বাগেরহাট, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।