শার্শা-কাশিপুর সড়কে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় তামিম ইকবাল (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শার্শা থানা পুলিশ জানায়, শার্শা থেকে ইট বোঝাই একটি ট্রাক কাশিপুর যাওয়ার সময় স্বরুপদাহ নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃতু হয়। নিহত তামিম স্বরুপদাহ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।