মেহেরপুর গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামে হেলাল নামের এক মুরগী খামারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতদল পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে ষোলটাকা ইউনিয়নের জুগিরগোফা গ্রামের আব্দুল লতিফের ছেলে হেলালের বাড়িতে ডাকাতদল প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। এ সময় হেলাল চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদল তাদের লক্ষ করে পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনার প্রাথমিক সত্যতা তদন্তে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।