অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্যে দিয়ে আমাদের প্রতিক্ষার অবসান ঘটলো। তিনি বলেছেন, এ রায় পাওয়ার পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানার আদেশ জারি করে জেল কর্তৃপক্ষের কাছে পাঠাবে। তখন সরকারের পক্ষে কামারুজ্জামানের ফাঁসির দিন ধার্য করতে কোন অসুবিধা থাকবে না।
রায় প্রকাশের পর বুধবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কামারুজ্জামানের পক্ষ থেকে রিভিউ পিটিশন করা হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে।