‘খালেদা জিয়ার স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে’

 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস যেভাবে মানুষ পুড়িয়ে মারছে- বিএনপি জামায়াত ও তেমনি ভাবে হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। এসময় তিনি দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে বেগম খালেদা জিয়ার জঙ্গিবাদী তত্পরতা আরো কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান।